এই সময়ের ছড়া

বসন্ত না বর্ষা নাকি শীত

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২০:০১

বসন্ত না বর্ষা নাকি শীত

নই আমি নিশ্চিত।

 

নানা রঙের ফুল ফুটেছে

কোকিল ডাকে কুহু

বাতাস ভীষণ ঠান্ডা, সবাই

করছে উহু উহু।

 

ঝম ঝমাঝম বৃষ্টি পড়ে

থামার নেই নাম।

শীতকালের কাঁথা-কম্বল

আবার নামালাম।

 

শীত ফিরেছে খিচুড়ি খাই

ঝালে এবং ঝোলে

বর্ষা তো তাই পিঠেও খাই

নিয়ে বিরাট বোলে।

 

শীত-বর্ষার ফাঁক-ফোঁকরে

বসন্ত দেয় হাওয়া

তিন ঋতু যে থিতু হলো

আর কি হবে যাওয়া?