র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) ভ্রাম্যমাণ আদালত শনিবার ধানমন্ডিতে ভেজাল-বিরোধী অভিযান চালিয়ে খাবার তৈরির বিভন্ন প্রতিষ্ঠানকে ২ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করেছে।
র্যাব-২ এর সূত্র জানায়, সকালে গুলশান-২ সুরা রেস্টুরেন্ট এলাকা থেকে এক কোরিয়ান নাগরিক ও তার দুই সহকারীকে আটক করা হয়। এ সময় ৯৬ বোতল বিদেশি মদ ও ১০৮ ক্যান বিয়ার জব্দ করা হয়।
এ দিকে, র্যাব-২-এর অপর এক টিম কারওয়ান বাজার ও তেজগাঁ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির ৬০ হাজার টাকাসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে।
অপর দিকে, রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে ভেজাল-বিরোধী অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) ভ্রাম্যমাণ আদালত। এ সময় খাবার তৈরির বিভন্ন প্রতিষ্ঠানকে ২ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীন জানান, খাবার তৈরির প্রতিষ্ঠানগুলোতে সরেজমিনে দেখা যায়—তারা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। এ ছাড়া, প্রতিষ্ঠানগুলোতে বাসি খাবার, তেল এবং কাচা মাংস ও রান্না করা মাংস একই ফ্রিজে পাওয়া গেছে।
তিনি আরো বলেন—অভিযানে ধানমন্ডির শংকরের সিটি ক্যাপে অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং তুষার হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া, ধানমন্ডির ঝিগাতলায় সুনামি হোটেলকে ৫০ হাজার টাকা, ডার্লিং পয়েন্ট রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর বাইরে একই অভিযোগে ফুটপাথের ৪টি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
