কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ২২:৩১
 
জেলার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
 
চৌদ্দগ্রাম মহাসড়ক পুলিশ ফাঁড়ির  সার্জেন্ট নিজাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের  সঙ্গে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার নামক স্থানে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের চার যাত্রী নিহত হয়।  আহত হয় বেশ কয়েকজন। হতা-হতদের পরিচয় জানা যায়নি। বলেশ্বর পরিবহনের বাসটির নম্বর ঢাকা মেট্রো ব ১১-২৪২৯।