এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ড জিতেছে এয়ারটেল

আপডেট : ০৫ জুলাই ২০১৫, ১১:২৯

অনলাইন এক্সপেরিয়েন্স সেন্টারের জন্য গ্রাহক অভিজ্ঞতা উদ্যোগ বিভাগে এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ড ২০১৫ (এসিএ) জিতেছে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি সিঙ্গাপুরের কনরাড সেন্টেনিয়ালে ফোর সিজনস হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই পুরস্কার জিতে নেয় টেলিকম অপারেটরটি।
 

প্রতি বছর টেলিকমিউনিকেশন সেক্টরে সেবাদানকারী এশিয়ার শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে একটি প্রতিষ্ঠানকে পারফরম্যান্স এবং উদ্ভাবনের ভিত্তিতে এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ড দেয়া হয়। এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ড ২০১৫ তে সিংটেল, এনটিটি কমিউনিকেশনস, স্টারহাব, হুয়াই, পেসনেটের মতো বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রায় পাঁচ হাজার টেলিকম পেশাজীবী অংশগ্রহণ করে ১৬ টি ক্যাটাগরিতে ভোট দেন। এর মধ্যে কমিউনিকেশন অ্যাওয়ার্ডটি পায় এয়ারটেল।