বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে রবিবার থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী বর্ষা মেলা ও কারুশিল্প প্রদর্শনী। মতিঝিলের বিসিক ভবনে আয়োজিত মেলায় হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রীর ৪৮ টি স্টল থাকবে।
তাছাড়া প্রদর্শনীতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য সামগ্রী প্রদর্শীত হবে। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।
— প্রেস বিজ্ঞপ্তি
