সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৫ জুলাই ২০১৫, ১৫:৫৭
 
সুনামগঞ্জে হিউম্যান হলার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মুজিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরো দুইজন আহত হয়েছেন। রবিবার দুপুরে সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুজিবুর অটোরিকশার চালক।
 
পুলিশ জানায়, মুজিবুর দুপুরে অটোরিকশায় যাত্রী নিয়ে সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ যাচ্ছিলেন। হালুয়ারগাঁও এলাকায় অটোরিকশাটির সঙ্গে একটি হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুজিবুর মারা যান।
 
সুনামগঞ্জের ট্রাফিক সার্জেন্ট সালাউদ্দিন কাজল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।