মেহেন্দিগঞ্জ উপজেলা কাগজপত্র বিহীন ও বিভিন্ন অপকর্মের কারণে অটোবাইক আটক করেছে পুলিশ। রবিবার দুপুর পর্যন্ত ১৯টি অটোবাইক আটক করা হয়।
অটোবাইক চালক ও মালিকরা জানান—প্রতি মাসে একটি চক্র মোটা অংকের টাকা নিয়ে থাকে। তার পরও তাদেরকে পুলিশ হয়রানি করছে।
ওসি উজ্জল কুমার দে বলেন, ‘টাকার ব্যাপারে আমি কিছুই জানি না। এভাবে কেউ টাকা আদায় করে থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত অটোবাইকগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
