'ঢাকা-যশোর ও ঢাকা-কুয়াকাটা সড়ক চার লেন হবে'

আপডেট : ০৫ জুলাই ২০১৫, ১৭:৫১


সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছে, ঢাকা-যশোর এবং ঢাকা-কুয়াকাটা সড়ক চার লেনে উন্নীত করা হবে। রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে তিনি একথা জানান।

সরকারি দলের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, '২০১৮ সালের মধ্যে পদ্মাসেতুর নির্মাণকাজ শেষ হবে। এই সেতুকে কেন্দ্র করে পায়রা বন্দর পর্যন্ত সড়ককেও চার লেনে উন্নীত করা হবে।'

মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি ছয় লেনের এক্সপ্রেসওয়ে হতে পারে। কর্ণফুলী নদীর টানেল নির্মাণ চুক্তির সময় চীনের দুটি কোম্পানি এই প্রস্তাব দিয়েছে।