বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে সর্বোচ্চ রান ও উইকেট শিকারের রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। বিশ্বের আর কোনো ক্রিকেটার টি-টোয়েন্টিতে নিজের দেশের হয়ে এ কীর্তি গড়তে পারেনি।
এই ফরম্যাটে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আগেই সবার উপরে ছিলেন সাকিব। আর উইকেটের তালিকায় যৌথভাবে আব্দুর রাজ্জাকের সঙ্গে শীর্ষে ছিলেন। রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ডেভিড মিলারকে আউট করে সাকিব ছাড়িয়ে গেলেন রাজ্জাককে। IMG0এই ম্যাচের আগে ব্যাট হাতে ৩৬ ইনিংসে সাকিবের রান ৮০৯। ৩৭ ইনিংসে ৭১৬ রান নিয়ে দুইয়ে আছেন তামিম ইকবাল।
৩৭ মাচে ৪৫ উইকেট সাকিবের, ৩৪ ম্যাচে ৪৪টি উইকেট এখন দলের বাইরে থাকা রাজ্জাকের। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে একাধিকবার ৪ উইকেট নেওয়ার কীর্তিও আছে কেবল সাকিবের।
