ব্রাহ্মণবাড়িয়ায় যুবতী খুন

আপডেট : ০৫ জুলাই ২০১৫, ১৮:১৩
 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে এক যুবতী খুন হয়েছে। রবিবার ওই যুবতীর লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ জেলা মর্গে প্রেরণ করেছে। নিহতের নাম জাহানারা বেগম (৩০)। তার বাবা জয়নাল আবেদীন, বাড়ি জিনদপুর ইউনিয়নের হুরুরা গ্রামে।
 
শনিবার দিনগত রাতে দুর্বৃত্তরা জাহানারা বেগমকে খুন করে জিনদপুর ধনিচা খেতে ফেলে যায়। এলাকাবাসী খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসে।
 
পুলিশ জানিয়েছে—লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, এটি পরিকল্পিত খুন বলে ধারণা করা হচ্ছে।
 
ওসি রূপক কুমার সাহা বলেন, ‘খুনের কারণ জানা যায়নি, তদন্ত চলছে, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি। মামলা না হলেও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশ মামলা করবে।’