ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

আপডেট : ০৫ জুলাই ২০১৫, ১৮:২৯
 
 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রবিবার ভোরে পুলিশ এক অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে।
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) রূপক কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কনিড়কাড়া ব্রিজের নিচ থেকে নৌপথে পাচারকালে ১৮ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন—গোলাম মোস্তফা (৪২), মো. ফারুক (২৮) ও সাধন মিয়া (২৫)। তাদের বাড়ি রায়পুর উপজেলার শান্তিপুর গ্রামে।
 
পুলিশ জানিয়েছে—এরা আন্তজেলা মাদকপাচারকারী দলের সদস্য। এ সব মাদক আখাউড়া থেকে নবীনগর নৌপথ দিয়ে নরসিংদী পাচার হচ্ছিল। অপর দিকে, রবিবার সকালে গোপন সংবাদের ভিওিতে নবীনগর থানার পুলিশ সলিমগঞ্জ সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে চোরাইমোটর সাইকেল ও ইয়াবা পাচারকালে বিল্লাল হোসেন (২৫), গিয়াস উদ্দিনকে (২৮) গ্রেফতার করে। তাদের বাড়ি উপজেলার বাড়াইল গ্রামে। গ্রেফতার আসামিদের দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।