জেলার তাহিরপুর উপজেলা সীমান্তে অবৈধ চারটি ইঞ্জিনের নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক নৌকার মূল্য দুই লক্ষ ৪০ হাজার টাকা।
বিজিবি ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো গতকাল শনিবার রাত ১২টায় উপজেলা সীমান্তের লাউড়েরগড় সংলগ্ন যাদুকাটা নদী দিয়ে চোরাচালানী চক্র মদ, কয়লা ও পাথার আনার জন্য ইঞ্জিনের নৌকায় করে অবৈধভাবে ভারত যাচ্ছিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা রেখে সবাই নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে পালিয়ে যায়।
সুনামগঞ্জ-৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
