অনেক কিছুই পাওয়ার ছিল, কিন্তু পাইনি। এমন একটা সময় পেশাদার গানের জগতে পা রেখেছি, যখন ডিজিটাল যুগের শুরু, ক্যাসেট ও সিডি যুগ শেষ। সেই ক্রান্তিকালের শিল্পী আমরা। আমরা দুটোর মাঝখানে পড়েছি। সময়টা বুঝতেও অনেক কাঠখড় পোহাতে হয়েছে। এত কিছুর পরও আমরা কাজ করছি। আমরা স্বনির্ভর হয়েছি। অন্যদিকে বড়দের কাছে গান চাইলে হয়তো দেন, কিন্তু কোনোভাবে যদি গানটা আমার পছন্দ না হয়, তখন অনেক ক্ষেত্রে তারা বিরক্ত হন। এমনও জানান যে আমার গানই করবেন না। এসব থেকে শিক্ষা নিয়ে গান গাওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত পরিচালনা করছি।
নিজের ক্যারিয়ারের ক্রান্তিকাল প্রসঙ্গে সঙ্গীতশিল্পী মুহিন
