গাজীপুরে অ্যাসিডে সুমতী রানী (৩৮) নামে এক নারীর শরীর ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় তার ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়। তার বাড়ি গাজীপুরের কালীগঞ্জে।
সুমতী রানী জানান, তিন বছর আগে স্বামী কোমল চন্দ্র দাসের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়। এরপর বিভিন্ন সময় কোমল চন্দ্র তাকে মেরে ফেলার হুমকি দিত।
গত রাতে নিজ ঘরে তিনি ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়। এতে তার মুখ ও শরীর ঝলসে গেছে।
তিনি বলেন, বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
স্বামী কোমল চন্দ্রই অ্যাসিড নিক্ষেপ করতে পারে বলে তিনি ধারণা করছেন।
