ঢাকার মোট ৪টি ভেন্যুতে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবের দ্বাদশ আসর চলছে। ৮দিনের এই উত্সবে মোট ১৭৯টি ছবি প্রদর্শনী হবে। জাতীয় জাদুঘরে আজ দুপুর ২টায় প্রদর্শনী হবে ইরানি শর্ট ফিল্ম ‘ডেসটিনি’।
এই চলচ্চিত্রটি একজন মত্স্য-প্রজননকারীকে ঘিরে যে একটি দুর্ঘটনায় তার পরিবারকে হারায়। একদিন পুকুরের পাশে একটি বালককে খেলতে দেখে তার দুর্ঘটনার স্মৃতি তাজা হয়ে ওঠে এবং সে অশান্ত হয়ে পড়ে।
চলচ্চিত্রের শেষে দেখা যায় যে, সে অনুধাবন করে জীবন স্রোতশীল নদীর মতন এবং বেঁচে থাকতে হলে তাকে সুস্থভাবেই বাঁচতে হবে এবং তারপর থেকে সে তার পরিবারের সুন্দর স্মৃতি মনে রেখে জীবনযাপন করে।
