সমকামী শিশুকে সুরক্ষার নিশ্চয়তা হিলারির

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১১:১৬
 
সম্প্রতি সমকামী এক শিশু ফেসবুকে পোস্টে লিখেছে, ‘আমি সমকামী, আমি আমার ভবিষ্যত নিয়ে শঙ্কিত কারণ মানুষ আমাকে মোটেও পছন্দ করবে না।’ ছবিতে দেখা যাচ্ছে একটি দোকানে মাথায় হাত দিয়ে হতাশভাবে বসে আছে সে।
 
ছবিটি পোষ্ট করার দুই ঘন্টার মাথায়ই এর নিচে কমেন্ট করেছেন হিলারি নিজেই। সেখানে তিনি লিখেছেন— তোমার ভবিষ্যত হতে যাচ্ছে অত্যন্ত দারুণ। তোমার নিজের যোগ্যতা দেখে তুমি বিষ্মিত হবে। নিজের চারপাশে তাকিয়ে দেখে, তোমাকে ভালোবাসে, এমন অনেককেই খুঁজে পাবে। যুক্তরাষ্টে তোমার ভবিষ্যত হবে সুরক্ষিত।
 

হিলারি কমেন্ট করার পর ফেসবুকের ওই ছবিটি মুহুর্তেই ভাইরাল হয়ে পড়ে। হিলারির কমিউনিকেশন্স ডিরেক্টর ক্রিষ্টিনা স্কেক এ কথোপকথনের একটি স্ক্রিনশট তার টুইটারে পোষ্ট করেছেন। ছবিটি পোস্ট করা হয় হিউম্যানস অব নিউ ইয়র্ক। মূলত নিউইয়র্কের মানুষদের জীবনের নানা দিক নিয়েই এ পেজে পোস্ট করা হয়।