চট্টগ্রামে বস্তিতে আগুন

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১৩:১২
 
 
চট্টগ্রামের সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার কাঁচা কলোনি নামে একটি বস্তিতে অগ্নিকাণ্ডে ২৭টি ঘর পুড়ে গেছে। সোমবার বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশু দাশ জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চারটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বস্তির ২৭টি পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে।
 
একটি রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।