পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় আদম পাচারকারীদের খপ্পর থেকে মোট ২ হাজার ৩৮৫ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, এর মধ্যে থাইল্যান্ড থেকে ১৩৮ জন, মালয়েশিয়া থেকে ৭৩৮ জন, ইন্দোনেশিয়া থেকে ৭৮১ জন এবং মিয়ানমার থেকে ৭২৮ জন বাংলাদেশি ভাসমান অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে।
সোমবার সংসদে সরকারি দলের মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সব সময়ই বিদেশে উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে সম্ভাব্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করে থাকে।
সাম্প্রতিক মানব পাচারের শিকার হওয়া ব্যক্তিদের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।
