দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারা দেশের দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৭ মিনিটে। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজ্যস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পযন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
সূত্র: বাসস।
