চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কাও রয়েছে।
সোমবার আবহাওয়া অধিদফতরের দেয়া তিন মাসের আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।
এতে বলা হয়, আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় স্বাভাবিক বন্যা হতে পারে। আর সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি মৌসুমী নিম্নাচাপ সৃষ্টি হতে পারে।
খবর বাসসের।
