ঝালকাঠীতে মাছের ঘেরে কর্মচারীর লাশ

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১৩:৩০
 
ঝালকাঠীর নলছিটি উপজেলায় মাছের ঘের থেকে এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সাইফুল ইসলাম নামে ঐ কর্মচারীর লাশ উদ্ধার করে পুলিশ। সাইফুল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রনসিয়া গ্রামের কসিম উদ্দিনের ছেলে।
 
নলছিটি থানার ওসি (অপারেশন) মাকসুদ জানান, সাইফুল উপজেলার বিকপাশা গ্রামে দেলোয়ার হোসেনের মাছের ঘেরে কাজ করতেন। ঘেরের বিদ্যুত্লাইনে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিনি মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।