‘জলে ভেজা রঙ’

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২০:৪৭

 

এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘জলে ভেজা রঙ’। ওয়ালিদ হাসানের রচনা ও পরিচালনায় নির্মিত এ ধারাবাহিকটিতে অভিনয় করেছেন নিলয়, হিমি, শশী, শাহেদ, এ্যানি খান, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, রুনা খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, রহমত আলী, সাবেরী আলম, চিত্রলেখা গুহ প্রমুখ।   মেডিকেলের শেষ বর্ষের ছাত্র হাসান ড্রইংরুমের দেয়ালে টানানো একটি অচেনা যুগল ছবির দিকে তাকিয়ে থাকে। ছবির দুজনই যে তার আসল বাবা-মা সেটা সে জানে না। হাসানের বাবা-মা একে অপরকে ভালবেসে বিয়ে করেছিলেন। হাসানের জন্মের পরপরই তার মায়ের মৃত্যু হয়। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর জন্য নবজাতক হাসানকেই দায়ী করেন মাহমুদ সাহেব। এ জন্য সন্তানের মুখ দর্শন না করেই বিদেশে চলে যান তিনি। হাসানের আশ্রয় হয় একমাত্র ফুপি রাবেয়ার কাছে। রাবেয়ার স্বামীও থাকেন দেশের বাইরে। হাসান ও একমাত্র সন্তান তপুকে নিয়ে হাসনার বাসায় থাকেন রাবেয়া। এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটকটি।