জয়পুরহাটে ভেজাল খাদ্য তৈরির কারখানা, আটক ৭

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১৪:১৫
জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের পশ্চিম আমুট্র ও নীচা বাজার এলাকায় ভেজাল ট্যাং, চা-পাতা, সরিষার তৈলসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী তৈরির দুইটি কারখানা সিলগালা করেছে পুলিশ। এসময় কারখানার মালিক ও কেমিস্টসহ সাতজনকে আটক করা হয়েছে।
 
রবিবার গভীর রাতে এসব অভিযান চালায় আক্কেলপুর থানা পুলিশ।
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে আক্কেলপুর থানা পুলিশ  ওই কারখানাগুলোতে অভিযান চালায় । এ সময় মামলাল জব্দ করে সিলগালা করা হয় এবং  নকল খাদ্য তৈরির অভিযোগে ৭ জনকে আটক করে পুলিশ। 
 
এরা হলেন- কারখানার মালিক দুই ভাই ফিরোজ হোসেন ও সোহেল, সালেহ আকরাম, নুর আলম, সাহাদৎ হোসেন, নুর ইসলাম এবং সবুজ। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ।