‘মায়া মসনদ’

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২০:৪৮

 

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে রূপকথার গল্প নিয়ে ভার্চুয়াল ফ্যান্টাসি নির্ভর ধারাবাহিক ‘মায়া মসনদ’। নাটকটি প্রতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার প্রচার হচ্ছে। অরিন্দম গুহর গল্প ও চিত্রনাট্য রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস এম সালাউদ্দীন। পর্ব পরিচালনা করেছেন আতিকুর রহমান বেলাল এবং দৃশ্য পরিচালনায় আছেন মাকসুদুল ইমু। অভিনয় করেছেন সোহেল রানা, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, অবিদ রেহান, শশী, নিলয় আলমগীর, নমিরা মৌ, মৌসুমী নাগ, মোমেনা চৌধুরী, ইলোরা গহর, শম্পা রেজা, শিল্পী সরকার অপু প্রমুখ।