আদালত অবমাননার অভিযোগে নিজের সাজা নিয়ে ট্রাইব্যুনালের বিরুদ্ধে মন্তব্য করায় আবারও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। ৫ টি সংগঠন তার বিরুদ্ধে অভিযোগ করে।
সোমবার গনজাগরণ মঞ্চসহ পাঁচটি সংগঠন এ আবেদন করে। সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে গিয়ে গণজাগরণ মঞ্চের একাংশের নেতা আনোয়ার পাশা চৌধুরীসহ অন্যান্য সংগঠনের নেতারা অভিযোগ জমা দেন।
পরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাংবাদিকদের জানান, অভিযোগটি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ পাঠানো হয়েছে।
এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লা চৌধুরীকে আদালত অবমাননার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
