মুন্সীগঞ্জে ট্রাকের চাপায় পথচারী নিহত

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১৫:৩৩
 
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরাপাড়া মসজিদ সংলগ্ন সড়কে রবিবার রাতে ট্রাক চাপায় পথচারী সবুরুন নেছা (৫০) নিহত হয়েছে। 
 
স্থানীয় সূত্র জানায়, মীরকাদিম পৌরসভার বিনোদপুর বড়বাড়ির বাসিন্দা ওই মহিলা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা বিনোদপুর গামী ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান। ঘাটক ট্রাকটি আটক করে উত্তেজিত জনতা ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
হাতিমারা পুলিশ ফাড়ির ইনর্চাজ এস আই বিকাশ চন্দ্র সরকার জানান, বেপরোয়া ট্রাকের চাপার এই দুর্ঘটনা ঘটে। ট্রাক ও ট্রাক চালক শহিদুল ইসলাম (৪৫) পুলিশ হেফাজতে রয়েছে।