জেলার আত্রাই উপজেলায় বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে। আনোয়ার উপজেলার চকশিমলা গ্রামের গুল মোহাম্মদের ছেলে।
নিহতের পরিবার জানান, সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চকশিমলা গ্রামে আনোয়ার হোসেন জমি চাষের জন্য হাল ও গরু নিয়ে মাঠে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় হালের গরুটিও মারা যায়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
