একাদশে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১১:১৬
 
 
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার ১৭ হাজার ৬৪৭ শিক্ষার্থীকে মনোনীত করে তালিকা প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
 
 ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আসফাকুস সালেহীন সোমবার বিকালে  জানান, www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যাবে।
 
দ্বিতীয় মেধা তালিকায় নতুন করে ১০ হাজার ৭২৬ জন এবং মাইগ্রেশনের মাধ্যমে ছয় হাজার ৬৪৭ জনসহ মোট ১৭ হাজার ৬৪৭ জনকে ভর্তির জন্য মনোনয়ন দেয়া হয়েছে।