ফটো ক্যাপশন

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২০:৫৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ‘এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন’ সম্প্রতি আগ্রাবাদস্থ ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম অঞ্চলপ্রধান মুহাম্মদ আমীরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন

০০০

রাজধানীর জিগাতলার পোস্ট অফিস রোডে সম্প্রতি সুপারসপ স্বপ্ন-এর আউটলেটের উদ্বোধন করেন স্বপ্নের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসাইন নাসির। উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, স্বপ্নের বিক্রয় এবং কর্পোরেট বিষয়ক প্রধান মো.  শামছুেজ্জাহা শিমুল প্রমুখ

০০০

মাস্টার বিল্ডার সম্প্রতি ঢাকার আজিমপুর গভর্নমেন্ট কমিউনিটি সেন্টারে তাদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মেজর (অব.) শিব্বির আহমাদ খান অনুষ্ঠানের উদ্বোধন করেন

০০

বাগেরহাটের মোল্লারহাটের মাদ্রাসা ঘাটে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৯১-তম এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের কোম্পানি সেক্রেটারি আবদুল হান্নান খান। আউটলেটের এজেন্ট সরদার শহীদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন