নওগাঁয় সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ২৩:৪৪
নওগাঁ সদর উপজেলার গোয়ালি গ্রামে মঙ্গলবার সকালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বাড়ির মালিক তয়েজ উদ্দিনের ছেলে এমতিয়াজ আলম (২২), রাজমিস্ত্রী রতন (৩০), বাবু হোসেন (২৮)  ও দেলবর আলী। 
 
স্থানী সূত্রে জানা গেছে, একই গ্রামের তয়েজ উদ্দিনের বাড়ির নির্মাণাধীন নতুন সেপটিক ট্যাংকের সাটারগুলো কাজের জন্য খুলেন রাজমিস্ত্রী রতন। এমন সময় বাড়ির মালিকের ছেলে এমতিয়াজ আলম সেপটিক ট্যাংকে নামেন। এমতিয়াজ আলমের কোন সাড়া শব্দ না পেয়ে প্রথমে রাজমিস্ত্রী রতন ও পরে স্থানীয়রা সাটারগুলো ভেঙ্গে তাদের উদ্ধারের সময় আরও দুইজন সেপটিক ট্যাংকে পড়ে যায়। এতে সেপটিক ট্যাংকের গ্যাসের ক্রিয়ায় চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিন জনকে নওগাঁ সদর হাসপাতালে মর্গে নিয়ে আনা হয়েছে। অপরজন দেলবর আলীকে গোয়ালি গ্রামের বাড়িতে রাখা হয়েছে। 
 
নওঁগা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, সেপটিক ট্যাংকের গ্যাসের ক্রিয়ায় চারজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দেলবর আলীকে হাসপাতাল মর্গে নেয়ার পক্রিয়া চলছে বলে জানান ওসি।