দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে নিহত ১

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১২:০৩
আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার চরসারুলিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আসাদুজ্জামান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। 
 
আসাদুজ্জামান কাশিপুর ইউনিয়নের চরসারুলিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে।
 
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরসারুলিয়া গ্রামে দুই পক্ষে বিবাদ চলছিল। এরই জের ধরে সকালে আসাদুজ্জামান বাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষ হামলা করে।এ সময় লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।