হজ ও তাবলীগ জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্যকারী সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।
তাকে বহিষ্কারের চিঠি পৌঁছে দেয়া হয়েছে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে।
মঙ্গলবার সকালে সংসদ অধিবেশন শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগ থেকে লতিফ সিদ্দিকীকে বহিষ্কার করার নির্দেশের বিষয়টি নিশ্চিত করেন।
হজ ও তাবলীগ জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্য করার আট মাস পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই প্রাক্তন সদস্যকে দল থেকে বহিষ্কার করা হলো।
স্পিকার বলেন, গত ৫ জুলাই আওয়ামী লীগ অফিস থেকে আমাকে চিঠি দেওয়া হয়েছে। লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা আইন দেখে সিদ্ধান্ত নেয়া হবে।
