কুষ্টিয়ায় হাসপাতাল কর্মীর লাশ উদ্ধার

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১৫:০১
 
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী রুবেল হোসেনের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মিরপুর উপজেলার কাদেরপুর এলাকার আসলাম উদ্দিনের ছেলে।
 
জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার নওদাপাড়া এলাকার আবু বক্কারের পুকুর পাড়ে রুবেল হোসেনের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।