কুষ্টিয়ায় হাসপাতাল কর্মচারীর লাশ উদ্ধার

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১৫:০৪
 
কুষ্টিয়া ভেড়ামারা থেকে রুবেল হোসেন (৩০) নামে হাসপাতালের এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
 
রুবেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্লিপ প্রদানকারীর হিসেবে কাজ করতেন। তিনি মিরপুর উপজেলার কাদেরপুর এলাকার আসলাম উদ্দিনের ছেলে।
 
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে ভেড়ামারা শহরের নওদাপাড়া এলাকার আবু বক্করের পুকুরে রুবেলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রুবেলের চোখে আঘাতের চিহ্ন রয়েছে।