ঈদে টিনদের সাজ

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১৫:২৪
আসছে ঈদে টিনদের সাজ কেমন হবে তা নিয়ে আমাদের এবারের আয়োজনে পরামর্শ দিয়েছেন রূপ বিশেষজ্ঞ ও মিউনি’স ব্রাইডাল-এর সিইও
 
টিনএজ মেয়েদের ন্যাচারাল হেয়ারই সব চাইতে সবচেয়ে আকর্ষণীয় লাগে। তারপরও কেউ ইচ্ছা করলে ঈদ উপলক্ষে ২/৪টি স্টিক হাইলাইটস্ করতে পারে। তবে অবশ্যই তা স্কিন টোনের সাথে মানানসই হতে হবে। স্কুলপড়ুয়া মেয়েদের আমি হেয়ার কালার বা হাইলাইট করার ব্যাপারে সাপোর্ট করব না।
 
টিনেজ মেয়েদের ক্ষেত্রে লং লেয়ার বা ভি স্ট্রেট হেয়ার এবং তার সাথে ব্যাংগসই মানানসই হবে। টিনেজ মেয়েদের জন্যও লং লেয়ার মানানসই হেয়ার কাট লম্বা চুলের ক্ষেত্রে। কার্লি, স্ট্রেট, ওয়েভি—চুলের টাইপ যাই হোক না কেন সব ধরনের চুলের জন্যই এটি মানানসই। এটির ভালো দিক হচ্ছে এতে চুল ঘন দেখায়। কার্লি চুলের ক্ষেত্রে লেয়ার ম্যানজেবল থাকে। ওয়েভি চুলে লেয়ার এনে দেয় সাধারণ আবেদন।
 
ফ্যাশনেবল টিনেজ মেয়েরা তাদের হেয়ার স্টাইলে সিম্পল এবং কিউট লুকটাই ধরে রাখতে চায়। যেহেতু ঈদের সাজ তাই প্রথমত সতেজতা ও পরিচ্ছন্নতাই জরুরি সবার আগে। যেহেতু আজকের দুজন মডেলেরই চুল বড় ছিল এবং ঈদের দিন পার্লারগুলোও বন্ধ থাকে তাই সিম্পল, কিউট, নিজেই সহজে করা যায় এবং টিনেজ লুকটাও বজায় থাকে এমন দুটি হেয়ার স্টাইল করা হয়েছে।
 
l একজনের চুল এক সাইডে সাইড পার্ট পনিটেল করে পনিটেলের কিছু চুল দিয়ে বৌ-ক্লিপের মতো সেট করা হয়েছে। ঈদের সাজে যেকোনো পোশাকের সাথেই এ হেয়ারস্টাইলটি মানানসই হবে, কিন্তু এর জন্য অবশ্যই মিডিয়াম লেন্থ চুল প্রয়োজন।
 
l সামনের চুলগুলো টুইস্ট করে সেট করে সমস্ত চুলগুলো এক সাইডে এনে তিনটি লম্বা বেণি করা হয়েছে। সৌন্দর্য বাড়িয়ে তুলতে ও নতুনত্ব আনতে বিশেষ পদ্ধতিতে বেণিটি করা হয়েছে।
 
মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উত্সব ঈদ। ঈদের আনন্দের প্রকাশ ঘটে নতুন জামা-কাপড় পরা ও সাজসজ্জার মধ্য দিয়ে। ঈদের দিন নতুন জামাকাপড় পরে সাজসজ্জা করে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো টিনেজ অর্থাত্ ১২-১৪ বছরের মেয়েদের মধ্যেই বেশি দেখা যায়।
 
টিনেজ সাজের ক্ষেত্রে হেভি মেকআপ যেকোনো সময়ই বেমানান। তাদের সাজের ক্ষেত্রে বলব, নিজের চেহারার আকর্ষণীয় বা সুন্দর দিকটি জানার চেষ্টা কর। যেমন—অনেকেই হয়তো তোমাকে অনেক সময় কমেন্ট করেছে—তোমার চোখ সুন্দর, ঠোঁট সুন্দর, চুল সুন্দর সাজের ক্ষেত্রে সেই সুন্দরটিকেই আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে চেষ্টা করো। মনে রাখবে সাজের ক্ষেত্রে জমকালো ভারি মেকআপ নয়, আত্মবিশ্বাস অনেক জরুরি।
 
ঈদের স্নিগ্ধ সাজে তুমি কোনো রকমের মেকআপ ছাড়াই সকলের কাছে অসাধারণ সুন্দর হতে পার। যদি তুমি কনফিডেন্ট হও তবে ঈদের আনন্দে তোমার মুখের আত্মবিশ্বাসের একটুখানি হাসিই তোমাকে করতে পারে সকলের মনে অপরূপা।
 
টিনেজ মেয়েরা চোখে হালকা আই শ্যাডো ও মাশকারা লাগালে খারাপ লাগবে না। তবে হেভি আইলাইনার ব্যবহার না করাই ভালো। এই বয়সী মেয়েরা ডার্কার লিপ পেন্সিল ব্যবহার করে, তারপর লিপস্টিক দিলে টিনেজ লুক থাকে না। চোখের ভেতরের দিকে লাইনার লাগবে না, এতে চোখ ছোট দেখাবে। ল্যাশ লাইন ফলো করে লাইনার লাগাতে পারো। তারপর তা ভালো করে ব্ল্যান্ড করে নাও। যেন চোখের ন্যাচারাল লুক বজায় থাকে। টিনেজ মেকাপের ক্ষেত্রে ফাউন্ডেশন এড়িয়ে চলাই ভালো। যাদের মুখে ব্রণ আছে তারা হয়তো এগুলো ঢাকতে পুরু ফাউন্ডেশনের প্রলেপ দিতে চাইবে, তবে আমি এগুলো করতে নিরুত্সাহিত করব। একজন টিনেজ মেয়ে মেকআপে ফাউন্ডেশন ব্যবহার করলে তার সহজাত সৌন্দর্য ঢাকা পড়ে যায়। সে ক্ষেত্রে লিক্যুইড টিন্ড ময়েশ্চার ব্যবহার করতে পারে—ফ্রেশ দেখাবে এবং টিনেজার লুকটাও বজায় থাকবে।