কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত ১৫

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১৫:৫৪
 
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সোয়া তিনটার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার চাঁনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, কুমিল্লা থেকে নোয়াখালীগামী উপকূল পরিবহন ও কুমিল্লা অভিমুখী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
 
হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির ইনচার্জ মো. লুত্ফুর রহমান ঘটনাস্থল থেকে জানান, আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। এদের মধ্যে কমপক্ষে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন।