নাটোরের বড়াইগ্রামে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে র্যাব-৫। সোমবার গভীর রাতে উপজেলার জোয়ারী ইউনিয়নের নওপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে র্যাব।
আটককৃতরা হলেন-কালাম হোসেন, খায়রুল ইসলাম ও সাদ্দাম হোসেন।
র্যাব-৫ এর বাগমারা এরিয়া কমান্ডার জামাল আল নাসের জানান, রাতে নওপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে বাজারের পাশের একটি দোকানে দাঁড়িয়ে থাকা তিনজনকে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি এলজি ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
