রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার বাঘা উপজেলায় আবারো ভেজাল গুড় তৈরির হিড়িক পড়েছে।
মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত র্যাব-৫ এর মাধ্যমে অভিযান চালিয়ে ছয়টি ভেজাল গুড় তৈরির কারখানার মালিককে চার লাখ ৫৯ হাজার টাকা জরিমানা করে। এ সময় জব্দ হওয়া বিপুল পরিমাণ ভেজাল গুড় ও গুড় তৈরির উপকরণ ধ্বংস করা হয়।
রাজশাহীর সিভিল সার্জন ডা. আবদুস সোবহান বলেন, ‘গুড়ের মান ঠিক রাখতে তদারকি ও সচেতনতার বিকল্প নেই। এটা সম্ভব হলেই গুড়ে ভেজাল বন্ধ হতে পারে। ভেজাল গুড় মানবদেহে ক্যানসার ও কিডনির ক্ষতিসাধনসহ জটিল রোগের সৃষ্টি করতে পারে।’
উল্লেখ্য, গত ১৯ মে উপজেলার আড়ানী পৌর এলাকার ভেজাল গুড় প্রস্তুতকারী আট ব্যবসায়ীকে দুই লাখ ১২ হাজার ২০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুই হাজার ৮১০ কেজি ভেজাল গুড় ও উপকরণ ধ্বংস করেছিল ভ্রাম্যমাণ আদালত।
