প্রাণ ভয়ে হুমায়ুন আজাদের ছেলের দেশ ত্যাগ

আপডেট : ০৮ জুলাই ২০১৫, ১০:৪৬
 
প্রথাবিরোধী প্রয়াত লেখক হুমায়ুন আজাদের ছেলে ব্লগার অনন্য আজাদ প্রাণভয়ে দেশ ছেড়ে জার্মানিতে চলে গেছেন। গত সপ্তাহে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। অভিযোগ রয়েছে, তিনি জঙ্গিদের ব্লগার হিটলিস্টের পরবর্তী টার্গেট ছিলেন। তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।
 
বাংলাদেশ ছেড়ে যাওয়ার কারণ জানিয়ে তার ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেন, জীবন বাঁচাতেই অনন্য আজাদ জার্মানিতে স্কলারশিপ নিয়ে চলে গেছেন। যাওয়ার পর দেশে তার বন্ধুদের ফোনে এ কথা জানিয়েছেন।

 

একইভাবে হত্যার হুমকি পেয়ে আরেক ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সি বাঁধন গত কয়েকমাস ধরে চাকরি ছেড়ে স্বেচ্ছায় গৃহবন্দি জীবন বেছে নিয়েছেন। তাকে গত বছরের আগস্টে পাঁচ দফা হত্যার হুমকি দেয়া হয় ফেসবুক ও টেলিফোনে। এরপর তিনি পল্লবী থানায় জিডি করেন।