কনডেন্সড মিল্কের কৌটায় ইয়াবা, আটক ১

আপডেট : ০৮ জুলাই ২০১৫, ১৪:০১
 
চট্টগ্রামে কনডেন্সড মিল্কের কৌটায় করে পাচারের সময় প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় আবদুস সালাম নামে একজনকে আটক করা হয়েছে। সালাম কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলা এলাকার মৃত মাহমুদ হোসেনের ছেলে।
 
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেছেন, মঙ্গলবার গভীর রাতে বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। হানিফ পরিবহনের একটি বাসে করে তিনি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন। তার কাছে কনডেন্সড মিল্কের দুটি কৌটা পাওয়া যায়। এর মধ্যে একটিতে ৬৮০টি এবং অন্যটিতে এক হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।