সিলেট-আখাউড়া রুটে ট্রেনের সিডিউল ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। গত ৫ জুলাই হবিগঞ্জের রশিদপুর স্টেশন এলাকায় তেলবাহী ৬টি ট্যাংকার লাইনচ্যূত হওয়ার পর থেকে এই অবস্থা চলছে বলে জানা গেছে।
সিলেটের সাথে চট্রগ্রাম পথে চলাচলকারী ট্রেনগুলো ৭ থেকে ৮ ঘণ্টা বিলম্বে চলাচল করছে। এ কারণে বুধবার সিলেট-আখাউড়া পথে চলাচলকারী আপ এন্ড ডাউন কুশিয়ারা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়।
শমশেরনগর স্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ জানান, ঢাকা-সিলেট পথে চলাচলকারী ট্রেনগুলো মোটামুটি সিডিউল অনুযায়ী চলাচল করলেও ঢাকা-চট্রগ্রাম রুটের সবগুলো ট্রেন চলাচলে ৭ থেকে ৮ ঘণ্টা বিলম্ব হচ্ছে।
