বাগেরহাট জেলার মোস্ট ওয়ানটেড ‘আলতাফ ডাকাত’কে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। বুধবার সকালে বাগেরহাট শহরের কেন্দ্রীয় বাস র্টামিনাল থেকে আলতাফকে গ্রেফতার করা হয়।
আলতাফ বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের লড়ারকূল গ্রামের মোসলেম শেখের ছেলে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান জানান, ডাকাতি, পুলিশের উপর হামলাসহ ১৪টি মামলার এজহার ভুক্ত ফেরারি আসামি আলতাফ ডাকাত দীর্ঘ দিন ধরে পলাতক থেকে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হবে।
