ভাণ্ডারিয়া জাতীয় পার্টির (জেপি) ইফতার মাহফিল

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ০০:৩১

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র উপস্থিতিতে গতকাল বুধবার তাঁর ভাণ্ডারিয়াস্থ বাসভবনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ভাণ্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে পিরোজপুর জেলা ও ভাণ্ডারিয়াসহ বিভিন্ন উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সমাজসেবী, সাংবাদিক ও বিভিন্ন পরিচয় ও  পেশার শত শত মানুষ অংশ নেন। জেপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, উপজেলা জেপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া-মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আসলাম হোসেন বেলালী।

 
মাহফিলে অংশ গ্রহণকারীদের মধ্যে ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, ভাণ্ডারিয়ার ইউএনও মোঃ রুহুল কুদ্দুস, কাউখালীর ইউএনও মোঃ শহীদুল ইসলাম, জিয়ানগরের  ইউএনও মীর্জা মোবায়দুল ইসলাম, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ, এলজিইডি’র পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম, ভাণ্ডারিয়া মাজেদা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোশাররফ মামুন, ভাণ্ডারিয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার প্রমুখ।
 

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম মহাসচিব ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু জোমাদ্দার, উপজেলা জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহ্বায়কদের মধ্যে ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, নদমুলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির তালুকদার বাবুল, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইকড়ি ইউপি চেয়ারম্যান তানভির হোসেন বাবু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান টিপু, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসিনা বেগম, উপজেলা যুব সংহতির আহ্বায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মনির হোসেন সরদার, ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, সদস্য সচিব সালাউদ্দিন রাহাত জোমাদ্দার, জিয়ানগর উপজেলা জেপি’র আহ্বায়ক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার স্বপন, টুঙ্গীপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, ছাত্রলীগের আহ্বায়ক এহসাম হাওলাদার প্রমুখ। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মোকছেদ আলী মানিক, ইউসুফ আলী আকন, মোঃ দেলোয়ার হোসেন বেপারী, জাকির হোসেন বাচ্চু সিকদার প্রমুখ।