টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ড্রেন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি ড্রেনে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা যুবককে শ্বাসরোধ করে হত্যার পর ড্রেনে ফেলে যায়। তবে কী কারণে এবং কারা ওই যুবককে হত্যা করেছে তা বলতে পারেনি পুলিশ। তার পরনে ফুল হাতা শার্ট ও জিন্সের প্যান্ট ছিলো।
