কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাত একটার দিকে পৌরসভার চৌধুরী পাড়াস্থল নতুন ট্রানজিট ঘাট থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফের ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে চৌধুরী পাড়ার নতুন ট্রানজিট ঘাট সংলগ্ন নাফনদীর কিনারায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
