রমজান ও ঈদ উপলক্ষে ৫০ শতাংশ মূল্যছাড়ের মেয়াদ বাড়িয়েছে ই-কমার্স সাইট ব্যাগপ্যাকার্স বিডি ডটকম (www.bagpackersbd.com)। সম্প্রতি রাজধানীর ধানমন্ডির এক রেস্টুরেন্টে আয়োজিত ইফতার অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্যাগপ্যার্কাসের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ বাবু। এ সময় প্রতিষ্ঠানটির সকল ইমপোর্টার ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রিয়াজ আহমেদ বাবু বলেন, ৫০ শতাংশ মূল্যছাড়ের অফার ৮ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও ঈদের আনন্দকে সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যে সময় বাড়ানো হলো। চাঁদ রাত পর্যন্ত ক্রেতারা অনলাইন ও অফলাইনে লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেল ব্যাগ এবং পার্টি ব্যাগসহ নির্দিষ্ট কিছু পণ্যের উপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন।
ক্রেতারা রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে প্রতিষ্ঠানটির তিনটি শাখা থেকে পছন্দের ব্যাগ সংগ্রহ করতে পারবেন বলেও জানান তিনি।
