চট্টগ্রামে এসি বিস্ফোরণে আহত ৩

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ১২:৪৪
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে একটি সিএনজি ফিলিং স্টেশনে এসি বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্পিডটেক নামের সিএনজি ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা সবাই সিএনজি স্টেশনের কর্মকর্তা-কর্মচারী বলে জানা গেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পাহাড়তলী থানার ইস্পাহানি জাকির হোসেন সড়কে সিএনজি ফিলিং স্টেশনের অফিস কক্ষের একটি এসিতে  বিস্ফোরণ ঘটে। এই সময় অফিস কক্ষে থাকা ওই স্টেশনের তিনজন কর্মকর্তা-কর্মচারী আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।