ব্যবহারকারীদের জন্য ঈদ অফার ঘোষণা করেছে ডোজ ইন্টারনেট। এর আওতায় ইন্টারনেট ইনস্টলেশনে ৩০০০ টাকা মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডোজ ইন্টারনেট।
এতে বলা হয়েছে, এই ঈদে ঢাকা শহরের যেকোনো প্রান্তে ডোজ ইন্টারনেট ইনস্টলেশন চার্জ ৮ হাজার টাকার পরিবর্তে ৫ হাজার টাকা নেয়া হচ্ছে। গ্রাহকদের জন্য এই ছাড় ২৫ রমজান পর্যন্ত দেয়া হবে। ফাইবার অপটিক কানেকশন এবং একটি ওয়াই-ফাই রাউটারসহ ডোজের আকর্ষনীয় এ সুবিধার মধ্যে রয়েছে ১০০জিবি ডাটাপ্যাক ৩ হাজার টাকায় (১০ এমবিপিএস) এবং ৩০০ জিবি ডাটাপ্যাক ৫ হাজার টাকায় (২৫ এমবিপিএস)।
২৪ ঘন্টা কলসেন্টার সাপোর্ট সুবিধাসহ গ্রাহকরা ইন্টোরনেটে ভিসা অথবা মাস্টার কার্ড দিয়ে বিল পরিশোধ করতে পারবেন। বিস্তারিত: ০৯৬১২ ৩৬৩৬৯৩ নম্বরে এবং www.dozeinteet.com ও www.facebook.com/DozeInteet ঠিকানায়।
