স্পেশাল অলিম্পিক গেমসে যাচ্ছে বাংলাদেশ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:৩০

 স্পোর্টস রিপোর্টার

আগামী ১৪-২১ মার্চ আরব আমিরাতের আবুধাবীতে অনুষ্ঠিতব্য স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসে অংশগ্রহণ করতে শুক্রবার ঢাকা ছাড়বে বাংলাদেশ। ১০৩ জন ক্রীড়াবিদ ৯টি খেলায় নয়টি অংশ নেবেন। ১৭০টি দেশের অ্যাথলেটরা অংশগ্রহণ করবে। ২৫ বছর ধরে এই গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। সব মিলিয়ে ২১৬টি স্বর্ণ, ১০৯টি রৌপ্য এবং ৮৪টি ব্রোঞ্জ পদক জয় করে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গেমসে বাংলাদেশ ১৮টি স্বর্ণ পদক জয় করে। এবার ২৫টি পদক জয়ের আশা করছে। গেমস উপলক্ষে গতকাল এনএসসি অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের সহযোগী হিসেবে কোকো-কোলার অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হয়। অলিম্পিক বাংলাদেশের চেয়ারম্যান ড. শামীম মতিন চৌধুরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফ দৌলা, বাংলাদেশে কোকা-কোলার কান্ট্রি প্রধান অজয় বাথিজাসহ অন্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।