ভারী বর্ষণে দোকানঘর ধসে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ১৩:৫৮
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের লক্ষীপুর বাজারে গত বুধবার ভোর রাতে ভারী বর্ষণের কারণে নির্মানাধীন দোকান ঘর ধসে আকবর হোসেন (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলা সদরে।
 
জানা গেছে, নির্মাণাধীন একটি দোকানঘরে রাতে শ্রমিকরা ঘুমাচ্ছিল। এ অবস্থায় সারারাতের ভারী বর্ষণে দোকানটি পাশের পুকুরে ধসে পড়ে। এ ঘটনায় অন্যান্য শ্রমিকেরা বের হতে পারলেও আকবর হোসেন ভেতরে আটকা পড়ে যান। স্থানীয় জনতা ভারী বর্ষণের ভেতরেও রাতভর উদ্ধার কাজ চালিয়ে সকালে তার মৃতদেহ উদ্ধার করে।